ঢাকাWednesday , 6 December 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবরোধের সমর্থনে খুলনা মহানগর ও জেলা বিএনপির মিছিলে বোমা নিক্ষেপ, আহত ৩

খুলনা ব্যুরো
December 6, 2023 7:08 pm
Link Copied!

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ও দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ সমর্থনে বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার সময় খুলনা নগরীর ময়েলা পোতা থেকে নগরীর নীরালা মোড় পর্যন্ত খুলনা মহানগর ও জেলা বিএনপি মিছিল করে। মিছিল শেষ হতে না হতেই দুর্বৃত্তরা মিছিলে বোমা বিস্ফোরণ ঘটায় এবং কিছু ব্যটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় ৩ জন পথচারি আহত হয়। অবরোধ সমর্থনের মিছিলে উপস্থিত ছিলেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ), খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি ও খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান পিয়ারু, বিএনপি নেতা বদরুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৈয়েবুর রহমান, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, শফিকুল ইসলাম হোসেন, হাসানুর রশীদ মিরাজ, মাসুদ পারভেজ বাবু, মুরশিদ কামাল, আবু সাইদ আব্বাস, আতাউর রহমান রুনু, এনামুল চেয়ারম্যান, তরিকুল ইসলাম তারেক, আ. রাজ্জাক, মহিদুল হক টুকু, নগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ডেবিট, নগর যুবদলের সহ-প্রচার সম্পাদক মো. সোহেল রানা, হেলাল ফরাজী, ইসলাম বিশ্বাস, নাজিম হাওলাদার, বাবু ফকির, শহিদুল, রাজুসহ আরও অনেকে।