ঢাকাSunday , 26 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর-১ আসনে নৌকার মাঝি হলেন আব্দুর রহমান

Link Copied!

আগামী ৭ জানুয়ারিই হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সকল মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে আমন্ত্রণ করা হয়। ইতিমধ্যে দলের সকল প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। দলটির অন্যতম হেভিওয়েট প্রার্থীদের একজন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হয়েছে। তবে কপাল পুড়লো বর্তমানে এই আসনের এমপি মনজুর হোসেন বুলবুলের। মঞ্জুর হোসেন বুলবুল ফরিদপুর-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তৃণমূলে মাঠ পর্যায়ে সকল জরিপে আব্দুর রহমানের নাম ছিল সবার উপরে।
দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ২২ জন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুই বারের সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি,ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট লিয়াকত সিকদার, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ খান মঈনুল ইসলাম মোস্তাক, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায়, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ শামীম রেজা, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, লায়ন সাখাওয়াত হোসেন, ইউনিভার্সিটি অব পুন্ড্র সাইন্স এন্ড টেকনোলজির সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা ড. লুৎফর রহমান, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির কমিটির সাবেক সদস্য ডা. গোলাম কবীর, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বখতিয়ার রহমান বতু, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো. খায়ের মিয়া, ডেফোডিল ইউনিভার্সিটির প্রভাষক শেখ আব্দুর রহিম ও ফরিদপুর জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি মাজারুল ইসলাম টুকু ও খিজির আহমেদ।
ফরিদপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৩ হাজার ৬৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩০ হাজার ৬১ জন আর মহিলা ভোটার ২ লাখ ২৩ হাজার ৬১৪।