দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২টার সময় খুলনা নগরীর ময়েলা পোতা থেকে আমতলা মোড় পর্যন্ত খুলনা মহানগর ও জেলা বিএনপি মিছিল করে। এ সময় উপস্থিত ছিলেন- বদরুল আলম, মাহবুব হাসান পিয়ারু, তৈয়বুর রহমান, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, আশরাফুল আলম নান্নু, এনামুল হক সজল, মোর্শেদ কামাল, আবু সাইদ আব্বাস, শেখ ইমাম হোসেন, এনামুল চেয়ারম্যান, আতাউর রহমান রুনু, তরিকুল ইসলাম তারেক, তাজিম বিশ্বাস খাইরুজ্জামান সজীব, মহিদুল হক টুকু, নুর আলম নুরু, সাইফুল ইসলাম মল্লিক, জসিম উদ্দিন, মো. সোহেল রানা, বেল্লাল শাহ্, ইসলাম বিশ্বাস, জাহিদুল ইসলাম বাচ্চু, আলাউদ্দিন তালুকদার, নাজিম খা, বাবু ফকির, হেলাল ফরাজি প্রমুখ।

