ঢাকাThursday , 16 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল ডাকল বিএনপি

Link Copied!

সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার এক দফা দাবি এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে একই দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে গণঅধিকার পরিষদ (নুর-রাশেদ) ও গণতন্ত্র মঞ্চ।
উল্লেখ্য, বিএনপির অবরোধ কর্মসূচি এখনো চলমান রয়েছে। পঞ্চম দফায় দলটির ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আগামীকাল শুক্রবার সকাল ৬টায় শেষ হবে।