ঢাকাThursday , 9 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

Link Copied!

ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে সর্বনিম্ন ২৩ হাজার টাকা করার দাবিতে ফের বিক্ষোভ করছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ৯টায় চান্দনা চৌরাস্তা, রওশন সড়কসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কোনাবাড়ী, জরুন, চান্দনা ও ভোগরা এলাকায় ৫০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিজিবির গাজীপুর ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নাওরোজে আশেপাশের গার্মেন্টস শ্রমিকরা আগুন জ্বালিয়ে বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২২ প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে। এরমধ্যে ২০ প্লাটুন রাউন্ডে রয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, সকালে চান্দনা এলাকায় একটি কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করলে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে নাওজোড়সহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা ভাঙচুর করেন। আগুন ধরিয়ে মহাসড়ক অবরোধ করেন। পরে টিয়ারশেল দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে মজুরি বোর্ড। ওই সিদ্ধান্তে শ্রমিকরা সন্তুষ্ট না হওয়ায় বুধবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন। এদিন পুলিশের ছোড়া গুলিতে আঞ্জুয়ারা বেগম (২৪) নামের এক নারী শ্রমিক নিহত হন। এছাড়া জামাল উদ্দিন নামে আরও এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন।