ঢাকাWednesday , 8 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

Link Copied!

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে জেলা সমবায় কার্যালয় ও জেলা সমবায় ইউনিয়ন আয়োজিত নরসিংদীতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গত ৪ নভেম্বর (শনিবার) সকালে নরসিংদীর আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম।
প্রধান অতিথি বলেন, দারিদ্র দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ পারস্পরিক ঐক্য ও সহমর্মিতা সৃষ্টিতে সমবায়ের গুরুত্ব অপরিসীম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি একত্রিত করে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে গ্রামীণ এবং শহরের নিম্নআয়ের মানুষের কর্মসংস্থান, আয় বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধিসহ সার্বিক জীবনমান উন্নয়ন সম্ভব।
জেলা সমবায় কর্মকর্তা সালমান ইকবাল সভাপতিত্বে জেলা সমবায় বিভাগ ও সমবায় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠান উপস্থাপনা করেন সদর উপজেলা সমবায় অফিসার শাহাদাতুল হক। এ সময় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, নরসিংদী ফায়ার সার্ভিস ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আবুল কালাম আজাদ, নরসিংদী জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এড. নজরুল ইসলাম রিপন , আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, নরসিংদী জেলা সমবায় ইউনিয়নের পরিচালক ও যমুনা মাল্টিপারপাস কো অপারেটিব লিঃ মো. আবু রায়হান, নরসিংদী বাজার কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. শাহাদাৎ হোসেন খান প্রমুখ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।