ঢাকাWednesday , 20 September 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১ হাজার কোটি টাকা ছাড়ালো পদ্মা সেতুর টোল আদায়

Link Copied!

পদ্মা সেতুর টোল আদায় ১ হাজার কোটি টাকা ছাড়ালো। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২১ জেলার উন্নয়নের সঙ্গে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে।
প্রথম দিন সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা। প্রথম দিন মাওয়া প্রান্ত থেকে ৩১ হাজার ১৯৭টি গাড়ি ও জাজিরা প্রান্ত থেকে ৩০ হাজার ৬৩৯টি গাড়ি যাতায়াত করেছে।