ঢাকাWednesday , 23 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

Link Copied!

পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা তালতলা, গোড়ান, সিপাহীবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়ার উত্তরাংশ এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।