ঢাকাWednesday , 23 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুরাইনে গ্যাস বিস্ফোরণ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়ে মৃত্যু ৩

Link Copied!

রাজধানীর কদমতলীর জুরাইনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মায়ের পর দগ্ধ আফসানারও (৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।
এর আগে গত ১৩ আগস্ট দিবাগত রাত ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
দগ্ধরা হলেন- মো. আতাহার (৩৫), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), তাদের মেয়ে আফসানা (৫), মুক্তার বাবা মো. আলতাফ সিকদার (৭২) ও তার মা মোছা. মর্জিনা বেগম (৫০)। পরে রাত ৩টার দিকে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। সেখানে আফসানা বাবা ও মায়ের মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আফসানার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে চিকিৎনাধীন অবস্থায় তারা বাবা ও মায়ের মৃত্যু হয়েছে। তবে আফসানার নানা-নানিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
জুরাইন সর্দার বাজার সলিমুল্লাহ রোডে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকতো পরিবারটি। ওই বাসায় তিতাস লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়।