ঢাকাSaturday , 19 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিতাবাঘকে নাজেহাল করলো বানরের দল

Link Copied!

প্রতিদিন সামাজিক মাধ্যমে কত কিছুই না ভাইরাল হয়। এর মধ্যে কিছু ভিডিও যেমন শিউরে ওঠার মতো, তেমনই কিছু ভিডিও আবার বেশ মজার। সম্প্রতি একটি চিতাবাঘ আর এক দল বানরের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে।
ওই ভিডিওর শুরুতে দেখা গেছে, রাস্তায় একটি চিতাবাঘ হেঁটে বেড়াচ্ছে। উদ্দেশ্য শিকার ধরা। এরপরই রাস্তার মাঝপথে বানরের একটি দলের দিকে তেড়ে যায় এটি। আসলে চিতাবাঘটি ভেবেছিল এখান থেকেই কোনো একটা শিকার ধরবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো ঘটনা। ওই বানরের দলের হাতেই নাকাল হতে হয়েছে তাকে।
প্রাণপণ শক্তিপ্রয়োগে দল বেঁধে বানরগুলো চিতাবাঘটিকে নির্মমভাবে আক্রমণ করে বসে। চিতাবাঘটির তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা।
স্বাভাবিক ভাবেই রাস্তায় এমন দৃশ্যের কারণে ট্র্যাফিক জ্যাম শুরু হয়ে যায়। সবাই অপেক্ষা করতে থাকেন কতক্ষণে রাস্তা থেকে ওই পশুরা সরে যায়। তাদের মধ্যেই কেউ একজন ক্যামেরাবন্দি করে চিতাবাঘ ও বানরের এই লড়াইয়ের দৃশ্য।
চিতাবাঘটির ওপর প্রায় ৫০টির মতো বানর আক্রমণ করেছিল। এই ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকার একটি প্রত্যন্ত অঞ্চলে।