ঢাকাTuesday , 10 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দরিদ্র নারীদের পাশে বিশ্ব ব্যাংক

Link Copied!

poor-motherনিজস্ব প্রতিবেদক : ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি) প্রকল্পের আওতায় ৬ লাখ দরিদ্র নারীর পাশে দাঁড়াচ্ছে বিশ্ব ব্যাংক। প্রকল্প বাস্তবায়নে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে ব্যাংকটি।
এ বিষয়ে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর শেরে-ই-বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর জোহানেস জাট ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে মোহাম্মদ মেজবাহউদ্দিন জানান, ঋণের ওপর বিশ্বব্যাংককে ৩৮ বছরে বার্ষিক দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিজ চার্জ দিতে হবে। প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকারের আওতায় চলতি বছরের এপ্রিল থেকে ২০২০ সালের জুন মেয়াদে বাস্তবায়িত হবে।
আইএসপিপি প্রকল্পের আওতায় ৬ লাখ দুস্থ নারী নগদ অর্থ সহায়তা পাবেন উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা ও রংপুর বিভাগের ৭টি জেলার ৪২টি উপজেলার ৪৪৩টি ইউনিয়নের নারীদের সহায়তা দেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘প্রকল্পটির আওতায় দরিদ্র অন্তঃসত্ত্বা নারীদের গর্ভকালীন সময়ে মোট ৪ বার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। প্রতিবার পরীক্ষার জন্য ২০০ টাকা করে মোট ৮০০ টাকা দেয়া হবে। এছাড়া গর্ভকালীন সময়ে শিশু পুষ্টি ও উন্নত শিক্ষা সংক্রান্ত কর্মশালায় অংশ নিলে ৫০০ টাকা করে পাবেন এই নারীরা।’
মেজবাহউদ্দিন আরো জানান, ০-২৪ মাস বয়সী দরিদ্র শিশুদের মাসে একবার শরীর বৃদ্ধির পরীক্ষা করালে ৫০০ টাকা করে পাবেন শিশুদের মায়েরা। ২৫ থেকে ৬০ মাস বয়সী শিশুদের তিন মাসে একবার শরীর বৃদ্ধির পরীক্ষা করালে পাবেন ১০০০ টাকা।