ঢাকাFriday , 6 February 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু অন্ধত্ব প্রতিরোধে সাংবাদিক ওরিয়েন্টশন

Link Copied!

ORBIS-MMCনিজস্ব প্রতিবেদক : হেলথ জার্নালিজম সাংবাদিকতার ক্ষেত্রে একটি অন্যতম উইন্ডো। এক্ষেত্রে শিশু অন্ধত্ব একটি বড় বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। মফস্বল সম্পাদকরা সচেতন ও যত্মবান হলে এ বিষয়ে ভালো রিপোর্ট ও ফিচার তুলে আনা যেতে পারে।
পরিহারযোগ্য শিশু অন্ধত্ব প্রতিরোধে সাংবাদিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসব কথা বলেছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল।
এসময় তিনি শিশু অন্ধত্ব বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীর ডেইলি স্টার পত্রিকার তৌফিক আজিজ খান সেমিনার হলে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিশ্বময় চোখের চিকিৎসায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা অরবিস ও এমএমসি যৌথভাবে শিশু অন্ধত্ব প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে অনুষ্ঠিত ওই প্রোগ্রামে হেলথ জার্নালিজমের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়।
এতে শিশু অন্ধত্ব বিষয়ে আলোকপাত করেন অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, অরবিসের পরিচালক (কর্মসূচি) মোহাম্মদ আলাউদ্দিন ও স্টাফ অপথালমোলজিস্ট ডা. লুৎফুল হোসেন, এমএমসির নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন লোগোজ সভাপতি সিকান্দার ফয়েজ।
বর্তমান বাংলাদেশে শিশুদের অন্ধত্ব বিষয়ে ক্রমবর্তমান অবস্থার কথা তুলে ধরেন অরবিসের কান্ট্রি ডিরেক্টর। ডা. মুনীর আহমেদ জানান, অরবিস অসহায় দরিদ্র অন্ধ শিশুদের ফ্রি চিকিৎসায় কার্যকর ব্যবস্থা নিয়ে থাকে। দেশের বিভিন্ন জেলায় এ বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে।
পরিহারযোগ্য শিশু অন্ধত্ব প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের প্রতি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ডা. মুনীর আহমেদ।
প্রোগ্রামে ঢাকার বিভিন্ন জাতীয় দৈনিক, টিভি চ্যানেল এবং অনলাইন পত্রিকায় দায়িত্বরত ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও মফস্বল সম্পাদকরা অংশ নেন।