ঢাকাTuesday , 5 October 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর : ওবায়দুল কাদের

Link Copied!

সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বদ্ধপরিকর। নির্বাচন কমিশন নিয়ে কোনো সংশয় থাকার কারণ নেই, এখানে বিএনপিরও প্রতিনিধি থাকবে।
আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে সাভারে নির্মাণাধীন দ্বিতীয় আমিনবাজার সেতু পরিদর্শনে এসে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না। নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
বিএনপির আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো ধরনের সহিংসতা করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠিত হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আমিনবাজার সেতুর বিষয়ে তিনি জানান, প্রায় ২১০ কোটি টাকা ব্যয়ে আট লেন বিশিষ্ট দ্বিতীয় আমিনবাজার সেতু নির্মাণ হচ্ছে। এ পর্যন্ত সেতুটির নির্মাণ কাজের ভৌত অগ্রগতি শতকরা ২৫ ভাগ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি জানান, আমিনবাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় ২৩৩ মিটার এবং প্রস্থ প্রায় ৩৪ মিটার। এছাড়া ৮০০ মিটার সংযোগ সড়ক রয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ গাবতলী হওয়ায় দ্বিতীয় আমিনবাজার সেতুটি ঢাকা-আরিচা মহাসড়কের যানজট দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন ওবায়দুল কাদের।
সাভার থেকে ফেরার সময় মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ঝটিকা পরিদর্শন করেন মন্ত্রী।
এসময় তিনি গ্রাহকদের নানা সমস্যার কথা শুনেন। তাৎক্ষণিকভাবে কয়েকজন গ্রাহকের অভিযোগের নিষ্পত্তি করেন।
সেতুমন্ত্রী বিআরটিএর কর্মকর্তাদের সততার সঙ্গে যার যার দায়িত্ব পালন করার নির্দেশ দেন।