ঢাকাSunday , 7 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংখ্যালঘুর বাড়িতে ভাঙচুরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উপজেলার ২নং বানিহারী ইউনিয়নের চেয়ারম্যান এ এইচ এম মাহবুবুল আলম খান ও তার সহযোগী আতাউর রহমান বিপ্লব মিয়াকে গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

শনিবার রাতে ওই ইউনিয়নের বড়তলী গ্রামের মধু সরকারের বাড়িতে চেয়ারম্যানের নেতৃত্বে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ইউপি চেয়ারম্যান এ এইচ এম মাহবুবুল আলম খান একদল সন্ত্রাসী নিয়ে ওই হিন্দু বাড়িতে অতর্কিতভাবে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাতে থাকে।
এ সময় বাড়ির লোকজনের হৈ চই ও চিৎকারে প্রতিবেশীরা ডাকাত সন্দেহে তাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলে। সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওই ইউপি চেয়ারম্যান ও তার সহযোগী  বিপ্লব মিয়া জনতার হাতে আটক হন। মোহনগঞ্জ থানায় সংবাদ দেয়া হলে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
রোববার মধু সরকার হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম খান ও তার সহযোগীর বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মামলা  করেছেন। মোহনগঞ্জ থানার ওসি রমিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।