ঢাকাThursday , 2 September 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুর বিএডিসি’র সেচ পাম্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বিএডিসি রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেলের দপ্তরের সম্মেলন কক্ষে গত ৩১ আগস্ট দিনব্যাপী সেচ পাম্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক শীর্ষক প্রশিক্ষণ কর্মশারা অনুষ্ঠিত হয়েছে। সার্কেলের আওতায় চলমান রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ (এমআইডিআইইইপি) শীর্ষক প্রকল্পের মাধ্যমে সেচ কাজে ভূউপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে রংপুর অঞ্চলে ১২৫টি ১-কিউসেক বিদ্যুৎচালিত এলএলপি স্থাপনের কাজ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় স্থাপিত এসব এলএলপি’র সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে প্রকল্প এলাকার বিএডিসি’র কর্মকর্তা-কর্মচারি ও কৃষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচি মেসার্স কারিমা কনসাইনমেন্ট (যশোর)’র পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. রুহুল আমিন মিঞা এবং সভাপতিত্ব করেন এমআইডিআইইইপি’র প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সঞ্চয় সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএডিসি, রংপুর (নির্মাণ) রিজিয়নের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম মিজানুল ইসলাম; হুসাইন মোহাম্মদ আলতাফ, নির্বাহী প্রকৌশলী, লালমনিরহাট (সওকা) রিজিয়ন, লালমনিরহাট সহ প্রকল্প এলাকার সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও বিএডিসি’র স্থানীয় কর্মকর্তা-কর্মচারি ও কৃষকগণ।
অনুষ্ঠানে প্রকৌশলী সঞ্চয় সরকার প্রকল্পের আওতায় নির্মিত প্রকল্প পরিচালনা ও রাজস্ব আদায় সহজিকরণের জন্য ব্যবহৃত সফটওয়্যারের একটি অনলাইন প্রতিবেদন উপস্থাপন করেন এবং প্রকল্প কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন উদ্ভাবনীমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
প্রকৌশলী মো. রুহুল আমিন মিঞা বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও জাতীয় উন্নয়নে বিএডিসি’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছ। নতুন উদ্ভাবিত প্রযুক্তির যথাযথ প্রয়োগের উপর কৃষি উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। বিএডিসি, রংপুর (ক্ষুদ্রসেচ) বিভাগের কার্যক্রম নতুন প্রযুক্তি প্রয়োগের দিক থেকে অনেকটা এগিয়ে আছে বলে আমি মনে করি।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষণার্থীদের ১-কিউসেক বিদ্যুৎচালিত এলএলপি’র স্থাপন ও পরিচালনা পদ্ধতি ও মোবাইল অ্যাপসের মাধ্যমে সেচযন্ত্র পরিচালনা মনিটরিংয়ের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় বিএডিসি’র প্রশিক্ষণার্থী কর্মকর্তা-কর্মচারি ও কৃষকগণ বিদ্যুৎচালিত এলএলপি’র স্থাপন ও পরিচালনা পদ্ধতি ও মোবাইল অ্যাপসের মাধ্যমে সেচযন্ত্র পরিচালনা এবং মনিটরিং সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।