
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে গত ৩১ আগস্ট বিএডিসি রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেলের দপ্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে বিএডিসি রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেলের দপ্তরে গত ৩১ আগস্ট আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (এমআইডিআইইইপি)’র উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভার প্রধান অতিথি এমআইডিআইইইপি’র প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সঞ্চয় সরকার তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁরই আত্মত্যাগের বলে বলীয়ান হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদনে বাংলদেশের অবস্থান উজ্জ্বল করতে বিএডিসি সর্বদা সচেষ্ট রয়েছে। সভার শেষে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভায় রংপুর বিএডিসি’র সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

