ঢাকাTuesday , 31 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বিএডিসি’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম প্রধানের

Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বগুড়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র আওতাধীন বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. ইউনুস আলী। তিনি গত ২৬ আগস্ট হতে ২৯ আগস্ট পর্যন্ত ঐ অঞ্চলে অবস্থান করে বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন।
পরির্দশনকালে মো. ইউনুস আলী প্রকল্পের আওতায় বাস্তবায়িত বগুড়া জেলায় মাঠপর্যায়ে খাল খনন, নির্মিত বড়, মাঝারি ও ছোট হাইড্রোলিক স্ট্রাকচার, খালের পাড়ে বৃক্ষরোপণ, হাইড্রোলিক স্ট্রাকচারের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপস্থিত কৃষক, জনসাধারণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করেন। এছাড়া বিএডিসি’র অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ইউনিট অফিস ভবন, বাউন্ডারি ওয়াল, নির্মিত অভ্যন্তরীণ সড়ক পরিদর্শন করেন। সেচের কার্যক্রম পরিদর্শনের পর যুগ্ম প্রধান বগুড়ায় বিএডিসি’র বীজ ও সারের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. ইউনুস আলী বিএডিসি’র আওতাধীন বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া প্রকল্প দপ্তর ও দপ্তরে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার ও মাঠপর্যায়ে স্থাপিত কার্যক্রমের মডেল, ক্যাম্পাসের মিশ্র ফল বাগান, বাগানের ড্রিপ ও স্প্রিংকলার সেচ ব্যবস্থা পরিদর্শন করেন। পরির্দশনকালে বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী শহীদুল আলম সাথে ছিলেন। প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তিনি প্রকল্প পরিচালকসহ নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিদের ধন্যবাদ জানান।