নিজস্ব প্রতিনিধি : গত ২৯ আগস্ট রোববার স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস-২০২১ উপলক্ষ্যে রূপালী ব্যাংক লিমিটেড, আর. কে. রোড শাখা, রংপুর কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএডিসি রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেল দপ্তর ক্যাম্পাসে আমগাছ ও ভিয়েতনামি জাতের নারিকেল গাছ রোপণ করা হয়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র আওতাধীন রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (এমআইডিআইইইপি)’র প্রকল্প পরিচালক প্রকৌশলী সঞ্চয় সরকার এবং রূপালী ব্যাংক লিমিটেড (আর. কে. রোড শাখা, রংপুর)’র ব্যবস্থাপক মীর মোশারফ হোসেন হাড়িভাঙ্গা জাতের একটি আমগাছ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় বিএডিসি, রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেল, রংপুর ও রূপালী ব্যাংক লিমিটেড (আর. কে. রোড শাখা)’র কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

গত ২৯ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস-২০২১ উপলক্ষ্যে রূপালী ব্যাংক লিমিটেড, আর. কে. রোড শাখা, রংপুর কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএডিসি রংপুর (ক্ষুদ্রসেচ) সার্কেল দপ্তর ক্যাম্পাসে আমগাছ ও ভিয়েতনামি জাতের নারিকেল গাছ রোপণ করা হয়।

