ঢাকাTuesday , 10 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএডিসি’র উদ্যোগে পীরগঞ্জে ১৮ হাজার বনজ ও ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা পীরগঞ্জের আখিরা মরা খালের (২০.৮ কিলোমিটার) দু’ধারে প্রায় ১৮ হাজার বনজ ও ফলদ বৃক্ষের চারা রোপন কাজের উদ্বোধন করা হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র আওতাধীন রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্প পরিচালক প্রকৌশলী সঞ্চয় সরকার বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।