ঢাকাMonday , 2 August 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়াস্থ বিএডিসি’র সেচ ক্যাম্পাস পরিদর্শন কৃষি সচিবের

Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কৃষিবিদ মো. মেসবাহুল ইসলাম গত ২৭ জুলাই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র আওতাধীন বগুড়ার সেচ ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক শহীদুল আলম তাকে ফুলের তোড়ার মাধ্যেমে স্বাগত জানান। মো. মেসবাহুল ইসলাম সেচ ভবনের অফিস, বঙ্গবন্ধু কর্ণার ও প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের মডেল পরিদর্শন করেন। সেচ ভবন, বগুড়ায় আগমন উপলক্ষে বিএডিসি (বগুড়া)’র পক্ষ থেকে জ্যেষ্ঠ সচিবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরিদর্শনকালে সিভিল সার্জন (বগুড়া), যুগ্ম-পরিচালক (সার) মহোদয়, বিএডিসি, উপ-পরিচালক (বীবি), নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।