ঢাকাSunday , 7 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারে থেকে বিরুদ্ধাচরণ চলে না

Link Copied!

Ershad {focus_keyword} সরকারে থেকে বিরুদ্ধাচরণ চলে না Ershad2নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারের অংশ হয়ে কেউ সরকরের বিরুদ্ধে প্রকাশ্যে নীতিগতভাবে সমালোচনা বা আন্দোলন করতে পরে না। সরকারের সমালোচনা করতে হলে এরশাদকে জোট অথবা সরকারের ফোরামে আলোচনা করতে হবে।’

রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রোববার দুপুরে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘বিরোধী দলের সদস্যদের মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে আলোচনা চলছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি নীতিগতভাবে মনে করি সরকারের অংশ হয়ে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আন্দোন করতে পারেন না।’

তিনি বলেন, ‘যারা অপজিশন হিসেবে স্বীকৃত তারাই আন্দোলন করতে ব্যর্থ হচ্ছে। সরকারের বিরুদ্ধে নীতিগতভাবে ওপেনলি উনি (এরশাদ) এভাবে বলতে পারেন না। উনি হয়তো কৌশলগত কারণে বলতে পারেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘কেউ যদি জোট থেকে চলে যেতে চায় আমরা তাকে জোর করে ধরে রাখতে পারি না।’