ঢাকাSunday , 11 July 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল থেকে সারাদেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে জেলা ও উপজেলায় চীনের তৈরি সিনোফার্মের গণটিকা প্রদান কার্যক্রম সোমবার (১২ জুলাই) থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে এ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ হয়েছে।
সব জেলায় সিনোফার্মের টিকা পৌঁছে গেছে। রোববারের মধ্যে সব উপজেলায় টিকা পৌঁছে যাবে।
এছাড়া ১৩ জুলাই থেকে সব সিটি করপোরেশন এলাকায় মডার্নার গণটিকাদান কার্যক্রম শুরু হবে।
রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে দফতরের পরিচালক (এমএনসিএএইচ) ডা. শামসুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, টিকা গ্রহণের জন্য সবাইকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া টিকা নেয়া যাবে না। টিকা গ্রহণের জন্য এক কেন্দ্রে রেজিস্ট্রেশন করে আরেক কেন্দ্র থেকে টিকা গ্রহণ করা যাবে না। অতীতে এ সুযোগ থাকলেও এখন ওই বিকল্প পদ্ধতি বন্ধ করে দেয়া হয়েছে। রেজিস্ট্রেশনকারী সবার কাছে ক্ষুদেবার্তা পাঠানো হবে। ক্ষুদেবার্তা পেয়ে সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।