ঢাকাWednesday , 19 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু-কিশোরদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মধ্যযুগীয় কায়দায় দেশের বিভিন্ন জেলায় কিশোর নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার এবং সাধারণ সম্পাদক প্রণয় সাহা উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
তারা বলেন, এগুলো অসুস্থ সমাজের অসুস্থ মানসিকতার পরিচয়। শিশু-কিশোরদের সুরক্ষার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে।
বুধবার (১৯ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, চুরির অভিযোগ তোলা কিশোরদের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের খবর পেয়ে আমরা আতঙ্কিত ও উদ্বিগ্ন। এই খবর শিশু-কিশোরদের জন্য অকল্যাণ বয়ে আনে। একটি জায়গায় নয়, দেশের বিভিন্ন জেলায় একই ধরনের অমানবিক নির্যাতন করা হয়েছে কিশোরদের। এসব অসুস্থ সমাজের অসুস্থ মানসিকতার পরিচয়। দেশের শিশু-কিশোররাও এই খবরে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। কিশোরদের ওপর অমানবিক অত্যাচার-নির্যাতন শিশু মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে যোগ্য নাগরিক হয়ে গড়ে ওঠার পরিবর্তে হিংস্র জনগোষ্ঠী হয়ে উঠবে শিশু-কিশোররা।
নোয়াখালীর হাতিয়ায় জাল চুরির অভিযোগে পাঁচজন কিশোরকে বেধড়ক পেটানো হয়। এই পাঁচ কিশোর জাল চুরি করে মাছ ধরতে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা কিশোরদের মনে রবীন্দ্রনাথের বলাই চরিত্রের প্রতিফলন হয়েছে কি-না তা সমাজকে ভাবতে হবে বলে মন্তব্য করেন তারা।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার মুরাদনগরে মোবাইল চুরির অভিযোগে একই ধরনের নির্যাতনের স্বীকার হয়েছে কিশোররা। এ ধরনের নির্যাতন স্পষ্টত জাতিসংঘ ও রাষ্ট্রঘোষিত শিশু অধিকার আইনবিরোধী। রাষ্ট্রকেই এই কিশোর নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দেয়ার আইনি ব্যবস্থা নিতে হবে। এছাড়াও এ ধরনের নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা।
বিবৃতিতে তারা বলেন, আসুন সবাই মিলে স্লোগান তুলি, ‘শিশু নির্যাতন বন্ধ কর, শিশু অধিকার প্রতিষ্ঠা কর’ এবং রাষ্ট্রকে খেলাঘর মনে করিয়ে দিতে চায়, শিশু-কিশোরদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।