ঢাকাTuesday , 18 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর কোনো মুসলমান হত্যা করতে দেয়া যাবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। মঙ্গলবার (১৮ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে দলটি।
দলটির চেয়ারম্যান কে এম আবু তাহের বলেন, ফিলিস্তিনিদের স্বাধীন দেশ থাকার অধিকার আছে। কিন্তু ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে প্রতিদিন মানুষ হত্যা করছে। তারা সারাবিশ্বে জঙ্গিবাদের সৃষ্টি করছে, মুসলমানদের হেয় করার জন্য সব কিছু করছে।
তিনি বলেন, আজকে সারাবিশ্বের মুসলমানকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে হবে। আর কোনো মুসলমানকে হত্যা করতে দেয়া হবে না।
দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান খোকন বলেন, বাংলাদেশ সরকার ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়েছে। ইসরায়েল এক সময় ফিলিস্তিনে রোহিঙ্গাদের মতো থাকত কিন্তু আজ তারা আগ্রাসী আচরণ করছে। মুসলমান রাষ্ট্রগুলো ক্ষমতায় থাকার লোভে টু শব্দ করছে না। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান তিনি।