ঢাকাSunday , 9 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফজিলতময় এই রাতের মহিমায় করোনা থেকে মুক্তি পাক পৃথিবী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, হাজার মাসের চেয়ে উত্তম এই মহিমান্বিত রজনী উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।
রোববার (৯ মে) পবিত্র শবে কদর উপলক্ষে দেয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, পুণ্যময় রজনী শবে কদর মানবজাতির জন্য মহান আল্লাহর অশেষ নেয়ামত। মহান আল্লাহ বিশ্ববাসীর জন্য মহিমান্বিত এই রাতেই পবিত্র কুরআন শরিফ নাজিল করেছেন। তাই মুসলিম উম্মাহর কাছে পবিত্র এই রাতের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অত্যধিক।
তিনি বলেন, প্রতিবছর বরকতময় এই রাত আমাদের ছোটজীবনে হাজার মাসের চেয়ে বেশি ফজিলত অর্জনের সুযোগ এনে দেয়। মহাসম্মানিত এই রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক।
জি এম কাদের বলেন, সবাই নিজ নিজ ঘরে থেকেই ইবাদত করুন। পবিত্র শবে কদরে আমাদের ইহকালীন মুক্তি ও পরকালীন শান্তি নিশ্চিত হোক। ফজিলতময় এই রাতের মহিমায় বৈশ্বিক করোনাভাইরাস থেকে মুক্তি পাক আমাদের এই সুন্দর পৃথিবী।