ঢাকাTuesday , 4 May 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা নিশ্চিতের আহ্বান জাপার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মানুষের জীবন বাঁচাতে দেশের প্রতিটি জেলার সরকারি হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিত করার আহবান জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
মঙ্গলবার (৪ মে) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা এমন আহ্বান জানান।
তিনি বলেন, জেলার পাশাপাশি উপজেলার প্রতিটি সরকারি হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। সব হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা থাকতে হবে। বিনামূল্যে ওষুধ সরবরাহ থাকতে হবে মানুষের জন্য। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে।
জিএম কাদের আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। এজন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রুপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ ।
বিবৃতিতে তিনি আরও বলেন, মহামারি করোনাকালে প্রমাণ হয়েছে উন্নত বিশ্বও সঙ্কটকালে চিকিৎসা ব্যবস্থায় কতটা অসহায়। দেশেই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। সেটা সম্ভব হলে কাউকেই আর চিকিৎসার জন্য বিদেশে যেতে হবেনা। এতে মানুষের সময় ও অর্থ বাঁচবে। নিশ্চিত হবে সাধারণ মানুষের মৌলিক অধিকার।