ঢাকাTuesday , 27 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাকালে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘অসহায়ের পাশে দাঁড়াতে হবে সমাজের বিত্তবানদেরও।’
মঙ্গলবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন সূত্রে জানা গেছে করোনায় প্রায় আড়াই কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছেন। তাই তাদের পাশে দাঁড়ানো জরুরি।
জিএম কাদের বলেন, ‘করোনাকাল চলছে, তার ওপর রমজান ও ঈদ আসন্ন, এতে ভালো নেই সাধারণ মানুষ। কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালিয়ে রিক্ত হয়ে পড়েছেন। কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকেই মূল উদ্যোগ নিতে হবে।’
জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় দুস্থ ও অসহায় মানুষের পাশে ছিলেন। তাই পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণিত জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীকে অসহায় মানুষের পাশে থাকতে হবে।’