ঢাকাSaturday , 17 April 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীর ঘটনা সরকারের ফ্যাসিবাদী আচরণ : সিপিবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সিপিবি (এম)।
শনিবার (১৭ এপ্রিল) বিকেলে এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডা. এম এ সামাদ বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার ন্যায্য দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলি করে পাঁচজন হত্যা করা হয়েছে।
তিনি বলেন, এটা সরকারের ফ্যাসিবাদী আচরণ। সরকারী দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে আমরা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের সুচিকিৎসা ও নিহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানাচ্ছি। তা না হলে আমরা শ্রমিকদের জন্য রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। আমরা নিহতের স্বজন ও পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জানাই।