ঢাকাTuesday , 23 March 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে শাল্লায় এসে ক্ষমা চাইতে হবে : ডা. জাফরুল্লাহ

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের বিচার বিভাগের কোমর ভাঙা বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার (২৩ মার্চ) সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশে অনেক বড় বড় ঘটনা ঘটেছে কিন্তু বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো ঘটনার রায় সুষ্ঠুভাবে দিতে পারেনি। তারা উপর মহলের ইশারায় বিচারের রায় দেন।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সরকার দলের লোক শাল্লার নোয়াগাঁও সংখ্যালঘুদের উপর এমন ঘটনা ঘটিয়েছে সেটা সত্যি খুব লজ্জাজনক। ওই লজ্জা আমরা কোথায় রাখব। সরকারের পুলিশ প্রশাসন এখানকার মানুষদের রক্ষা করতে পারেনি। অবিলম্বে এখানে যতজন দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তাদের সবাইকে প্রত্যাহার করতে হবে।’
তিনি বলেন, ‘ওই দিনগুলো দেখার জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করেছিলাম। যে দেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারি না। আমরা আজকে এখান থেকে জানিয়ে দিতে চাই আগামী সাত দিনের মধ্যে ওই মামলার তদন্ত শেষ করতে হবে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাল্লার ওই গ্রামে এসে ক্ষমা চাইতে হবে।’
এ সময় ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদাদ উল্লাহ শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।