ঢাকাSunday , 21 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভাষা শহীদদের প্রতি জাতীয় পার্টির শ্রদ্ধা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি। একুশের প্রথম প্রহরে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতীয় পার্টি এবং বিরোধী দলের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
জিএম কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, বিরোধীদলীয় চিফ হুইপ ও প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব এবং যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।
রোববার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।