ঢাকাSaturday , 20 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিকা নিলেন বিএনপি নেতা ফারুক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তিনি। এ সময় তার স্ত্রী কানিজ ফাতেমাও টিকাগ্রহণ করেন।
টিকাগ্রহণ শেষে জয়নুল আবদিন ফারুক বলেন, কোভিড-১৯ এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। ইতিপূর্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও মহাসচিবের মাধ্যমে কোভিড সম্পর্কে সরকারকে যে উপদেশ দেয়া হয়েছিল তা পরিপূর্ণভাবে কাজে লাগালে দেশে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক কম হতো।
তবুও সব ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই করোনাকালীন সময়ে জনগণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে এবং সরকারকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকাই সবারই গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি।