ঢাকাTuesday , 16 February 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার থানায় জিডি করলেন কাদের মির্জা

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
মঙ্গলাবার বেলা সাড়ে ১১টার সময় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে এই জিডি করা হয়। কাদের মির্জা এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে জিডি করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, কাদের মির্জা গোপন সূত্রে সংবাদ পেয়েছেন, সন্ত্রাসী ও রাজনৈতিক অপশক্তি তাদের কোনো কর্মীকে খুন করে বসুরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফেলে রেখে তাকে এবং তার দলীয় নেতা-কর্মীদের হত্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করছে। কিছুদিন যাবৎ নোয়াখালী ও ফেনীর অপরাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে কথা বলায় বিভিন্ন রাজনৈতিক অপশক্তি তার ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনিসহ তার রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করেছেন কাদের মির্জা।
ওসি মীর জাহেদুল হক রনি বলেন, জিডির বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।