ঢাকাSunday , 24 January 2021
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাহারি ব্যাগ নিয়ে সারা’র নতুন আয়োজন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আমাদের সকলেরই নিত্যদিনের সঙ্গী ব্যাগ। সুন্দর পোশাকের সঙ্গে মানানসই একটি ব্যাগ থাকাটা এখন যুগের চাহিদা। পোশাকের ধরনভেদে ব্যাগ যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি স্থান বা অনুষ্ঠানের প্রকারভেদেও ব্যাগে আসে ভিন্নতা। এবার ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে ভিন্ন ভিন্ন রঙ ও সাইজের আকর্ষণীয় ব্যাগের সমারোহ।
সারা’র ব্যাগের সংগ্রহে আছে ট্রাভেল ব্যাগ। মূলত তিন রঙের ৩০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন এই ব্যাগগুলো তৈরি করা হয়েছে শতভাগ সুতি ও পলেস্টার কাপড় দিয়ে। ব্রাউন, নেভি ব্লু ও কালো রঙের এই ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ৪৫০ টাকায়।
সারা’র তৈরি অন্য ব্যাগপ্যাকগুলো বানানো হয়েছে ১০০ ভাগ সিনথেটিক কাপড় দিয়ে। পোশাকের রঙের ধরনভেদে পাঁচটি ভিন্ন ভিন্ন রঙের এই ব্যাগপ্যাকগুলো আপনি পেয়ে যাবেন মাত্র ৩৯০ টাকায়।
এছাড়াও শীতের ফ্যাশনকে নতুন মাত্রা দিয়ে ‘সারা’এবারও নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের শীতকালীন পোশাক সামগ্রী। বিভিন্ন ডিজাইনের জ্যাকেটের পাশাপাশি সারার আউটলেট ও অনলাইনে পাওয়া যাচ্ছে শতাধিক ডিজাইনের শীতকালীন পোশাক। মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্যেই এসব পোশাক পাওয়া যাবে শুধুমাত্র সারা’তে।
স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬-এ অবস্থিত সারার প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ-এর ৪০ ও ৫৪ নম্বর শপটি ছিল সারার ২য় আউটলেট। ৩য় আউটলেটটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মাদপুর এই ঠিকানায়। উত্তরায় সারার পোশাক পাওয়া যাবে হাউজ নং-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এই ঠিকানায়। এছাড়াও বারিধারা জে ব্লকে আছে সারার আরেকটি আউটলেট।
আউটলেটের পাশাপাশি সারার নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়াও ঢাকার বাইরে সারাদেশে কুরিয়ারের মাধ্যমেও অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাওয়া যাবে।