ঢাকাThursday , 5 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সেচ কার্যক্রমে সৌরশক্তির ব্যবহার বিষয়ক কর্মশালা

Link Copied!

বিএডিসি’র আওতাধীন বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সেচ কার্যক্রমে সৌরশক্তির ব্যবহার বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র আওতাধীন বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গত ২৯ অক্টোবর সেচ কার্যক্রমে সৌরশক্তির ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রকল্পভুক্ত এলাকার সেচ কার্যক্রমে সৌরশক্তির ব্যবহার, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কৃষিকাজে পানি ব্যবস্থাপনা বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বগুড়া সার্কেল) প্রকৌশলী এস এম শহীদুল আলম। তিনি বলেন, বাংলাদেশ সরকারের যে প্রাক্কলন তথা ২০২১ সালের মধ্যে জ্বালানি খাতে নবায়নযোগ্য জ্বালানির অংশিদারিত্ব ১০ শতাংশ হবে তা অর্জনে সৌর বিদ্যুৎ চালিত সেচ ব্যবস্থাপনা বিরাট ভূমিকা রাখবে। প্রতি সেচ মৌসুমে এক একটি ডিজেল চালিত সেচ পাম্পের জন্য প্রায় ৮০০-১০০০ লিটার ডিজেলের প্রয়োজন পরে যা সম্পূর্ণরপে বাংলাদেশ সরকারকে আমদানি করতে হয়। সেখানে সোলার পাম্প ব্যবহারের ফলে পুরো অর্থই সাশ্রয় করা সম্ভব হবে যা সরকারের অর্থনৈতিক খাতকে সমৃদ্ধ করবে।
রহিম আফরোজ রিনিউএবল এনার্জি লিমিটেড কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের আওতাধীন এলাকার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ এবং পাম্প ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। দিনভর আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সোলার এলএলপি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কৃষিকাজে পানি ব্যবস্থাপনা বিষয়ে সম্মক ধারণা প্রদান করা হয় এবং মাঠ পর্যায়ে এর ব্যবহার দেখানো হয়।