ঢাকাThursday , 5 November 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএডিসি’র উদ্যোগে রংপুরের চরাঞ্চলে চাষিদের মাঝে সোলার চালিত নৌকা বিতরণ

Link Copied!

বিএডিসি আওতাধীন রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় রংপুরের কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়নের তালুকশাহবাজ চরের কৃষকদের মাঝে সোলার চালিত নৌকা বিতরণ উপলক্ষে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র উদ্যোগে রংপুরের কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়নের তালুকশাহবাজ চরের কৃষকদের মাঝে সম্প্রতি সোলার চালিত নৌকা বিতরণ করা হয়েছে। বিএডিসি’র আওতাধীন রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
সম্প্রতি প্রকল্পটির উদ্যোগে তালুকশাহবাজ চরে সোলার চালিত পানি ব্যবহারকারী চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে তাদের মাঝে নৌকা বিতরণ করা হয়। নির্বাহী কর্মকর্তা মোছা. উলফৎ আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর অঞ্চলে ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রংপুর সার্কেল) প্রকৌশলী সঞ্চয় সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী বিএডিসি রংপুর এএইচএম মিজানুল ইসলাম, কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল আলম। অনান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী রংপুর মো. শাহি আমিন, উপ-সহকারী প্রকৌশলী কাউনিয়া মো. সাইফুল ইসলাম, তালুকশাহবাজ গ্রামের চাষী স্বাধীন, নাজনিন সুলতানা প্রমূখ।

আলোচনা শেষে চরের জমিতে চাষিদের যাতায়তের জন্য ৬ সিট বিশিষ্ট ১২ ফিট বাই ৫ ফিট সোলার চালিত নৌকা বিতরণ করা হয়। সোলার চালিত নৌকা পেয়ে চাষিরা অত্যন্ত খুশি।