
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র আওতাধীন ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহের ৬ জেলায় কর্মরত উপসহকারী প্রকৌশলীদের নিয়ে মাঠ পর্যায়ে বিএডিসি’র সামগ্রিক কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলায় কর্মরত উপসহকারী প্রকৌশলীদের নিয়ে মাঠ পর্যায়ে বিএডিসি’র সামগ্রিক কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে কারিগরি কর্মশালা গত ২৯ অক্টোবর প্রকল্প দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প এলাকার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় সোলার এলএলপি স্থাপন, সোলার ডাগওয়েল স্থাপন, ড্রিপ ইরিগেশন সিস্টেম স্থাপন কার্যক্রম বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মুহাম্মদ বদরুল আলম, বিএডিসি’র খাল পুনঃখনন, বারিড পাইপ স্থাপন, সেচ অবকাঠামো নির্মাণ এবং আধুনিক সেচ প্রযুক্তি স্থাপন সময়ে করণীয় বিষয় সম্পর্কে উপস্থাপন করেন ময়মনসিংহ (ক্ষুদ্রসেচ) জোনের সহকারী প্রকৌশলী সরোয়ার জাহান এবং প্রকল্পের কার্যক্রমের সাইট নির্বাচন ও কাজের বিল তৈরির প্রক্রিয়া বিষয়ে উপস্থাপন করেন ময়মনসিংহ নির্মাণ জোনের সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান। কারিগরি কর্মশালায় মাঠপর্যায়ে বিএডিসি’র কার্যক্রমের গুণগত মান ঠিক রেখে সঠিক সময়ে বাস্তবায়ন বিষয়ে প্রাণবন্ত এবং কার্যকর আলোচনা হয়। আগামী সেচ মৌসুমে সেচযন্ত্র ক্ষেত্রায়ন, সেচযন্ত্রের লাইসেন্স প্রদান, প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন বিষয়ে কৌশল নির্ধারণ এবং দিক নির্দেশনা প্রদান করা হয়।

