ঢাকাWednesday , 28 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসিতে বিএনপির অভিযোগ

Link Copied!

জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে বিএনপি।
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল ওই দুই আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ জমা দেয়।
বিকেল ৩টায় ইসি সচিবালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয় বৈঠক। বৈঠকে বিএনপি নেতা আব্দুস সালামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরল হুদা, নির্বাচন কমিশনার কবিতা খানম ও রফিকুল ইসলামসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রচারণায় বাধা, পুলিশের অসহযোগিতা ও আওয়ামী লীগ প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানায় বিএনপি। স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসারের কাছে এর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলেও অভিযোগে জানায় দলটি।
বৈঠক শেষে এসব অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার দেবনাথ।