ঢাকাMonday , 19 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বেলাব প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন
জলিল সভাপতি-হানিফ সাধারণ সম্পাদক

Link Copied!

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে বেলাব প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক সমকাল প্রতিনিধি শেখ আব্দুল জলিল সভাপতি ও সাপ্তাহিক নরসিংদীর জনপত পত্রিকার নির্বাহী সম্পাদক আশিকুল ইসলাম হানিফ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বেলাব উপজেলা পরিষদের মিলনায়তনে এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদন্দ্বিতা করেন সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিযোগিতা করেন। সভাপতি পদে টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিযোগিতা করেন মাই টিভি প্রতিনিধি আমিনুল হক,বই প্রতীক নিয়ে প্রতিযোগিতা করেন দুলাল সরকার এবং ক্যামেরা প্রতীকে প্রতিযোগিতা করেন সমকাল প্রতিনিধি শেখ আব্দুল জলিল।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে কলম প্রতীক নিয়ে প্রতিযোগিতা করেন ইত্তেফাক প্রতিনিধি হাজী শফিকুল ইসলাম ও মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিযোগিতা করেন আশিকুল ইসলাম হানিফ।
প্রধান নির্বাচন কমিশনার মোশারফ হোসেন নিলু জানান, এ নির্বাচনে প্রার্থীদের নিয়ে কোন আচরণবিধির অভিযোগ পরে নাই।
নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও সমর্থকদের মাঝে ছিলো উৎসবমুখর পরিবেশ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়।
ভোট কেন্দ্র পরিদশর্দন করেন উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূইয়া রিটন,বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ সহ জেলা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।