ঢাকাMonday , 19 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের মাদক কারবারি সোহেল ইয়াবাসহ গ্রেফতার

Link Copied!

ঠাকুরাগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের মাদক কারবারি সোহেল রানা (৩০) কে ৪৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার রাত সোয়া ১১ টার দিকে শহরের তাঁতীপাড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের নারগুন শাখা অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম। মাদক কারবারি সোহেল রানা ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব পারপূগী গ্রামের মৃত: আ: গফুরের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে ঠাকুরগাঁও পৌরসভাধীন তাঁতীপাড়া এলাকায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম এর নেতৃত্বে গঠিত একটি চৌকষ টিম।
এসময় ইয়াবা বিক্রিরত অবস্থায় সোহেল রানা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে উপস্থিত জনগণের সামনে তার দেহ তল্লাশী করলে তার পরনের জিন্সের প্যান্টের পকেট থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম হক।
তিনি আরও জানান, ধৃত মাদক ব্যবসায়ি শুধু ইয়াবাই নয় সে ইয়াবার পাশাপাশি দীর্ঘদিন ধরে ফেনসিডিলও বিক্রি করে আসছিল।