ঢাকাMonday , 19 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

Link Copied!

নাটোর প্রতিনিধি : ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনসহ দেশের সকল উপ-নির্বাচনে অনিয়ম এবং ভোট কারচুপির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সোমবার সকাল ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জমায়েত হলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশী বাধা পেয়ে নেতাকর্মীরা তেবাড়িয়া রাজার এলাকায় গিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন করে স্টেশন বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বলেন, ভোট কারচুপির সকল উপ নির্বাচন বাতিল পুননির্বাচন দিতে হবে। নেতাকর্মীরা বর্তমান সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচনের দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক স¤পাদক দেওয়ান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি মো: কামরুল ইসলামসহ প্রমুখ।