ঢাকাThursday , 15 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে ভাসছিল মাসহ দুই সন্তানের লাশ

Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার ধর্মগড় ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা।
নিহতরা হলেন- শিয়ালডাঙ্গী গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তার মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী আঁখি (১১) ও ছেলে আরাফাত (৪)।
প্রতিবেশীরা জানান, ভোর ৬টার দিকে আরিদা ও তার সন্তানদের মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়া হয়। তাদের মুখে বিষের গন্ধ পাওয়া গেছে বলেও তারা জানান।
রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।