ঢাকাSunday , 11 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাড়িওয়ালার ছেলের হাতে ভাড়াটিয়ার মেয়ে ধর্ষণের শিকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রংপুরের বদরগঞ্জ উপজেলায় বাসার মালিকের ছেলের বিরুদ্ধে ভাড়াটিয়ার মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হলে ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) রাতে পৌর শহরের বালুয়াভাটা এলাকার আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে। পরে থানায় মামলা করেন মেয়ের বাবা।
মামলা সূত্রে জানা যায়, আদর্শপাড়ার হানিফুলের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঘৃলাই এলাকার এক ব্যক্তি।
শনিবার রাতে হানিফুলের পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ভাড়াটিয়ার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ঘরে ডেকে ধর্ষণ করেন বাসার মালিকের ছেলে রায়হান হক (২৬)। বিষয়টি মেয়ের পরিবারে জানাজানি হলে থানায় মামলা হয়। ওই মামলায় বাদী হন মেয়ের বাবা।
বদরগঞ্জ থানা পুলিশের ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, মেয়েটিকে রংপুুুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।