ঢাকাThursday , 8 October 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিত ব্যক্তি শ্রী কালীপদ ভট্টাচার্য্যের আগমন প্রতিহত করতে কুমিল্লায় মানববন্ধন

Link Copied!

নিজস্ব প্রতিনিধি : শ্রীশ্রীরামঠাকুর (১৮৬০-১৯৪৯) বাংলাদেশ ও ভারতসহ সারা বিশে^র লক্ষ লক্ষ ভক্তের একমাত্র আধ্যাত্মিক গুরু। শ্রীশ্রী রামঠাকুরের জন্মস্থান বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার অন্তর্গত ডিংগামানিক গ্রামে। বাংলাদেশ ভারতসহ সারা বিশে^ শ্রীশ্রীরামঠাকুরের প্রায় তিনশত ধাম/মন্দির রয়েছে। শ্রীশ্রীরামঠাকুর স্বয়ং শ্রীদেহে থাকাকালীন শ্রীশ্রীকৈবল্যধাম, চট্টগ্রামে ও শ্রীশ্রী সত্যনারায়ণের সেবামন্দির, ডিংগামানিকে একজন করে মোট দু’জন মোহন্ত প্রথা তৈরী করে যান। কিন্তু বিগত তিনমাস পূর্বে বিতর্কিত ট্রাষ্টী কর্তৃক নির্বাচিত চট্টগ্রাম কৈবল্যধামের ৭ম মোহন্ত শ্রীকালীপদ ভট্টাচার্য্য স্থলাভিসিক্ত হওয়ার পর থেকেই অজ্ঞাত কারণে শ্রীশ্রীঠাকুরের নির্দেশিত পথ থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন অসত্য ও উস্কানিমূলক বক্তব্য রেখে বিশ^রামমন্ডলীকে বিভ্রান্ত করে, তাঁদের মধ্যে বিভেদ সৃষ্টি করে লক্ষ কোটি ভক্তের আজীবন লালিত ধর্মীয় বিশ^াস ও অনুভূতিতে আঘাত হেনেছেন। তিনি শ্রীশ্রীরামঠাকুরের তথা গুরু বংশধর থেকে নির্বাচিত শ্রীশ্রীসত্যনারায়ণের সেবামন্দিরের মোহন্তকে অস্বীকার করে তাঁকে সেবাইত হিসেবে আখ্যা দিচ্ছেন। এ ব্যপারে তিনি এ পর্যন্ত অপ্রকাশিত, তাদের মাধ্যমে একতরফাভাবে করা আইনের কাগজ ও অন্যান্য অসত্য তথ্যের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছেন। তাঁরই অংশ হিসেবে তিনি আগামীকাল শুক্রবার কুমিল্লাস্থ শ্রীশ্রীরামঠাকুরের মন্দির রাসস্থলীতে আগমন করার ঘোষনা দিয়েছেন। তার প্রতিবাদে রাসস্থলী রক্ষা ও পূনঃবিন্যাস কমিটির উদ্যোগে আজ সকলে রাসস্থলীর সম্মুখে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর উদ্ভূত পরিস্থিতি নিরসনকল্পে বিতর্কিত ব্যক্তি কালীপদ ভট্টাচার্য্যরে আগমন স্থগিত/বাতিলের জন্য স্থানীয় সংসদ সদস্য, কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।