ঢাকাTuesday , 15 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইংল্যান্ডের ‘বুদ্ধি’ নেবে পাকিস্তান

Link Copied!

স্পোর্টস ডেস্ক : এই করোনার মধ্যেও ঘরের মাঠে পাকিস্তান দলকে ঝুঁকিমুক্ত আতিথেয়তা দিয়েছে ইংল্যান্ড। ‘বায়ো সিকিউর বাবল’ করে সফলভাবে টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে তারা।
কিভাবে এত সুন্দরভাবে সব কিছু আয়োজন করা গেল, সেই বুদ্ধিটাই এবার ইংল্যান্ডের কাছ থেকে নিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামনের মাসে তারা ঘরের মাঠে সিরিজ আয়োজন করবে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজে ‘বায়ো সিকিউর বাবল’ তৈরি করতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দ্বারস্থ হচ্ছে পিসিবি।
আগামী ২০ অক্টোবর পাকিস্তানে পা রাখার কথা জিম্বাবুয়ের। মুলতান এবং রাওয়ালপিন্ডিতে দুই দল খেলবে সীমিত ওভারের সিরিজ (টি-টোয়েন্টি আর ওয়ানডে)।
পিসিবির একটি সূত্র বলেছে, ‘এই দুটি ভেন্যুকে বিবেচনায় রাখা হচ্ছে কেননা কোভিড-১৯ সীমাবদ্ধতার মধ্যে ন্যাশনাল টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপও বায়ো সিকিউর পরিবেশে করতে হবে।’
সূত্রটি আরও জানায়, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজটিকে খুব গুরুত্ব সহকারে দেখছে পিসিবি। করোনার মধ্যে এই সিরিজটি আয়োজন করে তারা একটি ধারণা পেতে চায়, এমন পরিস্থিতিতে অন্য দেশগুলোর বিপক্ষে ঘরের মাঠে খেলা কেমন হতে পারে।
পাকিস্তান ঘরের মাঠে পুরোদমে ক্রিকেট শুরু করতে যাচ্ছে। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলোও লাহোরে অনুষ্ঠিত হবে। এছাড়া সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘরো লিগ আয়োজনের ব্যবস্থাও করা হচ্ছে।