ঢাকাMonday , 7 September 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন লুক নিয়ে ফিরছেন শহিদ কাপুর

Link Copied!

বিনোদন ডেস্ক : মহামারি এখনো যায়নি পৃথিবী থেকে। তবে মানুষ কাজে ফেরা শুরু করেছে খানিকটা আগের ছন্দে। লকডাউনের কারণে মার্চ থেকেই বন্ধ ছিল বলিউডের সকল সিনেমার কাজ। সেখানকার অনেকেই মোটামুটি ফিরতে শুরু করেছে শুটিং সেটে।
এবার সেই তালিকায় যুক্ত হলো জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুরের ‘জার্সি’। এ সিনেমার কাজ শুরু হচ্ছে শিগগিরই।
ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে বলেছে, সেপ্টেম্বর মাসের শেষ থেকে শুরু হচ্ছে তামিল ‘জার্সি’ ছবির হিন্দি রিমেকের কাজ। নির্মাতা প্রতিষ্ঠান এবং ছবিটির পরিচালক গৌতম তিনাউড়ির ইচ্ছে ছিল এই মাসের শুরুতেই শুরু করার। তবে ক্রিকেটকেন্দ্রিক সিনেমাটিতে শহিদ কাপুরের লুকে কিছুটা পরিবর্তন নিয়ে আসার জন্য আরও কিছুদিন সময় দেওয়া হয়েছে তাকে।
ইতিমধ্যেই সিনেমাটির শুটিংয়ের কাজ শুরু করার ব্যাপারে মতামত দিয়েছেন সিনেমাটির আরেক অভিনেতা শহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর। ‘জার্সি’ সিনেমায় শহিদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে মৃণাল ঠাকুরকে।
শুটিং সময়মতো শেষ হলে আগামী বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
প্রসঙ্গত, শোনা যাচ্ছে নতুন একটি সিনেমাতে কাজ করতে যাচ্ছেন ‘কবীর সিং’ খ্যাত শহিদ কাপুর। এটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। এর মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হচ্ছেন শহিদ। আর নাম ঠিক না হওয়া অ্যাকশন-থ্রিলার আমেজের ছবিতে এই তারকাকে দেখা যাবে ব্রিগেডিয়ার ফারুখ বুলসারা ভূমিকায়।
নতুন এই সিনেমার কাহিনী মূলত ১৯৮৮ সালে মালদ্বীপ দ্বীপপুঞ্জে ভারত সরকার যে অপারেশন ক্যাকটাস হয়েছিল সেই ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে। তবে সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে সরাসরি কোন ঘোষণা এখনো শহীদের তরফ থেকে আসেনি।