ঢাকাMonday , 31 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘খতড়ো কে খিলাড়ি’ জিতলেন নিয়া শর্মা

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘খতড়ো কে খিলাড়ি: মেড ইন ইন্ডিয়া’ রিয়েলিটি শোয়ের বিজয়ী হয়েছেন ভারতীয় টিভি তারকা নেহা শর্মা।
চলতি মাসের শুরুতে রিয়েলিটি শোটির এই বিশেষ সংস্করণ শুরু হয়। রোববার (৩০ আগস্ট) এর ফাইনালে জাসমিন ভাসিন ও করন ওয়াহিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন নিয়া।
এর আগে এই রিয়েলিটি শোয়ের অষ্টম আসরে অংশ নিয়েছিলেন নিয়া। বিজয়ী হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘‘খতড়ো কে খিলাড়ি: মেড ইন ইন্ডিয়া’ শুরুতে আমার কাছে একটি মজার বিষয় ছিল, কিন্তু কিছুদিন পরেই এই প্রতিযোগিতা জেতা আমার লক্ষ্যে পরিণত হয়। এই প্রতিযোগিতায় স্টান্ট করার সময় আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি।”
তিনি আরো বলেন, ‘টিমের সবার আমার প্রতি বিশ্বাস ছিল এবং সেরাটা দেওয়ার জন্য উৎসাহ দিয়েছে। আমি জিততে চেয়েছি। অন্য কোনো ফল পেলে খুশি হতে পারতাম না। এই আসরে জিততে পেরে খুবই খুশি এবং আত্মতৃপ্তি পাচ্ছি। এছাড়া এটি তাদের জন্য আমার জবাব, যারা মনে করে নিয়া শুধু মেকআপ ও স্টাইলের জন্য। সে একজন বিজয়ী এবং এই জয়ের মাধ্যমে সে এটি প্রমাণ করেছে।’
‘খতড়ো কে খিলাড়ি: মেড ইন ইন্ডিয়া’ রিয়েলিটি শোয়ের সঞ্চালক ছিলেন নির্মাতা রোহিত শেঠি। এতে বিগত আসরের বিজয়ী— জয় ভানুশালি, ঋত্বিক ধনজানি, ভারতী সিং, হার্শ লিম্বাচিয়া, আলী গণি এবং করন প্যাটেল অংশ নেন। তবে অন্য একটি চুক্তির কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান ঋত্বিক ধনজানি।