ঢাকাSaturday , 29 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজবে বিভ্রান্ত হবেন না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো রকমের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ‌্যমে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া পেজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) খুলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য হলো, স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা নেওয়ার উপযুক্ত পরিস্থিতি হলে পরীক্ষা নেওয়া হবে এবং তারিখ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ভুয়া কোনও পেজের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের একটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। সেখানেও প্রয়োজনীয় তথ‌্য পাওয়া যাবে।