ঢাকাSaturday , 29 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খেলা হচ্ছে না আইপিএল, দেশের বিমান ধরছেন রায়না

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা হচ্ছে না চেন্নাই সুপার কিংসের মারমুখী ব্যাটসম্যান সুরেশ রায়নার। শিগগিরই সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফিরবেন রায়না।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ টুইট করেছেন, ‘সুরেশ রায়না ভারতে ফিরছেন। ব্যক্তিগত কারণে এবারের আইপিএল খেলা হচ্ছে না তার। চেন্নাই সুপার কিংস রায়না এবং তার পরিবারের পাশে আছে।’
রায়নাকে হারিয়ে বড়সড় ধাক্কা খেল আইপিএলের অন্যতম সফলতম দল চেন্নাই। ২০০৮ সাল থেকে চেন্নাইয়ের নিয়মিত ক্রিকেটার রায়না। এখন পর্যন্ত হলুদ জার্সিতে ম্যাচ খেলেছেন ১৬৫টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৬৮ রান করেছেন। ৫৪১২ রান নিয়ে এগিয়ে আছেন বিরাট কোহলি। চেন্নাই ২০১৬ ও ২০১৭ সালে নিষেধাজ্ঞার কারণে আইপিএল খেলতে পারেনি। ওই দুই আসরে রায়না খেলেছেন গুজরাত লায়ন্সে।
গত ১৫ আগস্ট ভারতের সফলতম অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি অবসরে যান। ধোনির পথ ধরে হেঁটে অবসরের সিদ্ধান্ত জানান রায়না। দুইজন চেন্নাইয়ে পৌঁছে পরিকল্পনা করে একসঙ্গে অসবরের সিদ্ধান্ত নেন।
এদিকে চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এর মধ্যে কেবল একজনই ক্রিকেটার বাকি ১২ সদস্য দলের সাপোর্ট স্টাফ। ভারতীয় একজন ফাস্ট বোলার করোনায় আক্রান্ত হয়েছে। পহেলা সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা ছিল দলটির। করোনার ধাক্কায় অনুশীলন পিছিয়েছে ধোনিদের।
আইপিএল শুরু হতে তিন সপ্তাহ বাকি থাকলেও এখনও সূচি ঘোষণা করেনি আয়োজকরা। ১৯ সেপ্টেম্বর থেকে লিগ শুরুর আশা আয়োজকদের। প্রথম ম্যাচ খেলবে চেন্নাই ও মুম্বাই।