ঢাকাSaturday , 29 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চ্যাডউইক বোসম্যান আর নেই

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাখ্যাত তারকা অভিনেতা চ্যাডউইক বোসম্যান আর নেই। শুক্রবার (২৮ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৪৩।
২০১৬ সালে বোসম্যানের স্টেজ থ্রি কোলন ক্যানসার ধরা পড়ে। তবে তিনি সবার কাছে বিষয়টি গোপনই রেখেছিলেন। তার মুখপাত্র নিকি ফিরোয়াভান্তে জানান, লস অ্যাঞ্জেলের বাড়িতে এই অভিনেতার মৃত্যু হয়েছে। শেষ সময়ে স্ত্রী ও পরিবারের অন্য সমস্যরা তার পাশে ছিলেন।
চ্যাডউইক বোসম্যানের জন্ম ১৯৭৬ সালে দক্ষিণ ক্যারোলিনায়। মার্ভেল সিনেমাটিভ ওয়ার্ল্ডের ‘ব্ল্যাক প্যান্থার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’, ‘ক্যাপটেন আমেরিকা: সিভিল ওয়ার’ সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পান তিনি।
এক বিবৃতিতে বলা হয়েছে, “একজন সত্যিকারের যোদ্ধা, অধ্যাবসায়ের মাধ্যমে চ্যাডউইক বোসম্যান আপনাদের অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন এবং আপনারা এগুলো পছন্দও করেছেন। ‘মার্শাল’ থেকে শুরু করে ‘ডা ফাইভ ব্লাড’, মা রেইনির ‘ব্ল্যাক বটম’ এবং আরো অনেক সিনেমা তৈরি হয়েছে তার সার্জারি ও কেমোথেরাপির সময়। ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় কিং টি’চালা চরিত্রে অভিনয় তার জীবনের অনেক সম্মানের ছিল।”
তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডা ফাইভ ব্লাডস’। এটি পরিচালনা করেছেন স্পাইক লি। এতে ভিয়েতনাম ‍যুদ্ধে অংশ নেওয়া যোদ্ধা নরম্যান আর্ল চরিত্রে অভিনয় করেছেন চ্যাডউইক বোসম্যান। এই অভিনেতার মৃত্যুতে তার সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করছেন।