ঢাকাWednesday , 26 August 2020
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড. রফিকুল আলম আবারও চুয়েটের ভিসি নিযুক্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বর্তমান ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ রফিকুল আলম আবারও নতুন করে চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক চিঠিতে রফিকুল আলমকে নুতন মেয়াদে আবারো ভিসি নিযুক্ত করা হয়।
২০১৬ সালে প্রথম নিয়োগ পাওয়ার পর থেকে বর্তমানে পর্যন্ত তিনি ভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ রফিকুল আলম চট্টগ্রামের তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজের (বর্তমানে চুয়েট) ছাত্র হিসেবে ১৯৭৯ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি কৃতিত্বের সঙ্গে এমএসসি ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক কনফারেন্সে পাঁচটি মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন। ১১টি জার্নালে তার গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রকাশ হয়। তার প্রধান গবেষণা ক্ষেত্র হলো- প্লাজমা ফিজিক্স, ফিডব্যাক সিস্টেম এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, আধুনিক ইলেকট্রনিক্স ইত্যাদি।
অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ১৯৮২ সালের ১৯ আগস্ট প্রভাষক হিসেবে চট্টগ্রামের তৎকালীন ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৬ সালের ২ মার্চ সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০০৭ সালের ২৩ এপ্রিল সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতির পর ২০০৯ সালের ১৯ জুলাই থেকে একই বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
২০১৩ সালের ৬ মার্চ তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান। ২০১৬ সালের ১৫ এপ্রিল অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে ওই বছর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পঞ্চম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। নতুন মেয়াদে আবারো নিয়োগ পাওয়ায় তিনি আগামী আরো ৪ বছর চুয়েট ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।